1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুইদিন ব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদ নেতা  নিকিল পাল আর নেই শোক প্রকাশ  শান্তিগঞ্জে মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল সিলেটে পৌঁছালো কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর মরদেহ শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়ে আনা সেই স্বামীর হাতেই স্ত্রী খুন মাদক বিরোধী ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখা কমিটির অনুমোদন ইসলামে মাদকমুক্ত সমাজ গঠনের রূপরেখা জগন্নাথপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী, স্মারকলিপি প্রদান

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়ে আনা সেই স্বামীর হাতেই স্ত্রী খুন

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুলালি বেগম (৫৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার স্বামী বিরাজ মিয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলালি বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে।

অভিযুক্ত বিরাজ কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে ১৯ বছর আগে শাশুড়ি হত্যার অভিযোগও রয়েছে। ওই মামলায় দুলালী বেগমই তাকে কারাগার থেকে জামিন করিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে পারিবারিক কলহের জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলালির বুকে একের পর এক ছুরিকাঘাত করেন বিরাজ। এতে ঘটনাস্থলেই দুলালির মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে বাড়ির পাশের পাটখেতে আত্মগোপন করেন বিরাজ। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে থানায় নেয়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে বিরাজকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com