1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কাঁটাতারের বেড়া পেরিয়ে কয়েক হাজার অভিবাসী স্পেনের ছিটমহল সেউটায় প্রবেশ করেছেন। এ সময় অন্তত ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। সেউটা উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত শহর।

সেউটায় পৌঁছানো অভিবাসীরা মরক্কো থেকে যাত্রা করেছিলেন। গত কয়েকদিনে ১,৫০০ থেকে ২ হাজার অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে সেউটায় প্রবেশ করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার আরও কয়েক’শ মানুষকে সীমান্ত পাড়ি দিতে দেখা গেছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদ্রিদকে সেনা পাঠানোর আহ্বান জানিয়েছে সেউটার প্রশাসন। এলাকাটিতে জরুরি মানবিক অবস্থা ঘোষণারও আহ্বান জানিয়েছে। তবে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, এ ধরনের ব্যবস্থা অভিবাসন সংকটের জন্য প্রযোজ্য নয়।

চলতি মাসের শুরুতে স্পেনের সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেন, সেউটায় পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের আটকের পর মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। মূলত, এই রায়ের পর গত কয়েকদিনে অভিবাসীদের ঢল দেখা যাচ্ছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিবাসীদের কেউ কেউ এই অঞ্চলে প্রবেশের সময় ‘ভিভা এসপানা’ স্লোগান দিচ্ছিলেন। তাদের বেশিরভাগই মরক্কো থেকে নৌকা বা ভেলায় করে এসেছেন।

অভিবাসী অধিকার কর্মী জাকারিয়া জারোকি রয়টার্সকে বলেছেন, অভিবাসীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার ঘটনা ২০২১ সালের মে মাসের মতো। সেবার কয়েক দিনের মধ্যে প্রায় ১০ হাজার মরক্কো ও সাব-সাহারান তরুণ এই ছিটমহলে ঢুকেছিল।

জারোকি জানান, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সীমান্ত পাড়ি দেওয়ার জন্য অভিবাসীরা মরক্কোর ফনিদেক শহরে ভিড় করেছেন।

সৌজন্যে সমকাল

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com