1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরের মডেল মসজিদ হলরুমে এ উপলক্ষে এক প্রাণবন্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সহকারী অধ্যাপক ডাক্তার মধু সুধন ধর,উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ,পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু । সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমান, পৌর জামায়াত সভাপতি ওয়ালি উল্ল্যাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার পেশাজীবি সংগঠনের সভাপতি কবির উদ্দিন,পৌর যুবদলের সদস্য সচিব উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক শামীম আহমেদ

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, সদস্য আল আমীন, খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি সাইফুর রহমান সাজাওয়ার, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, ফেয়ার ফেইসের স্হায়ী কমিটির সভাপতি শামীম আহমেদ, অলটাইম ক্লিন জগন্নাথপুরের সভাপতি শাহাজাহান মিয়া, জহির স্পোকেন এর পরিচালক জহিরুল ইসলাম জহির প্রমুখ।

অনুষ্ঠানে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও আমৃত্যু সভাপতি প্রয়াত শংকর রায়কে (মরণোত্তর) বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, ৪৩ বছরের দীর্ঘ পথচলায়
জগন্নাথপুর প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে হাতে হাতে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একশ্রেণির কথিত সাংবাদিক বা মোবাইল অপসাংবাদিক তৈরি হয়েছে যারা সাংবাদিকতার ন্যূনতম নীতি-নৈতিকতা না মেনে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়িয়ে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবং সমাজে অস্থিরতা তৈরি করছে। এ ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মূলধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও শক্তিশালী করার আহবান জানান বক্তারা।

এর আগে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য শাহ এস এম ফরিদ এবং সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com