1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান মহানবী (সা.) প্রতিদিন কোন সময়ে এবং কী কী আমল সবচেয়ে বেশি করতেন? প্রাথমিকে নিয়োগ পাওয়া জগন্নাথপুরসহ জেলার ৫৯৮ শিক্ষকের পদায়ন লটারিতে মৌলভীবাজারে মোটরসাইকেল চুরির সুত্র ধরে অভিযান, গ্রেপ্তার ৩ বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ১২ লাখ টাকা দিয়ে ইউরোপযাত্রা, লিবিয়ায় গিয়ে জিম্মি, পরে ফিরলেন শূন্য হাতে

সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার রেস্টুরেন্টগুলোতে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মনটানা রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল বাছিত মোল্লা বলেন, পবিত্র মাজারকেন্দ্রিক গুরুত্বপূর্ণ এ এলাকায় খাবারের মান ও পরিবেশ নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজারে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুলসংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থী আসেন। তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা জরুরি।

জেলা প্রশাসন জানিয়েছে, দরগাহ গেইট এলাকার রেস্টুরেন্টগুলোতে খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র-সিলেটভিউ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com