1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত নেশা করে মা-বোনদের মারধর, মাদকসেবীর ৬ মাসের সাজা সিলেট নগরের ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত যেমন হবে স্বামী-স্ত্রীর পারস্পরিক আচার ব্যবহার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ

নেশা করে মা-বোনদের মারধর, মাদকসেবীর ৬ মাসের সাজা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় গাঁজা সেবন করে মা ও দুই বোনকে মারধর ও বসতঘরে ভাঙচুরের অভিযোগে সুমন খলিফা (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে ৬ মাসের সাজা দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) রাতে ওই যুবককে পৃথক দুটি অপরাধে ৬ মাসের সাজা দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মনিরুজ্জামান। এর আগে মঙ্গলবার বিকেলে খবর পেয়ে ওই যুবককে আটক করে হেফাজতে নেয় বরগুনা সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, মাদকাসক্ত সুমন খলিফা গাঁজা সেবন করে নেশার টাকার জন্য তার মা নিলুফা(৬০), বোন নিশিতা শিমু (২৯) ও সুমাইয়া আক্তার মিমকে (২৪) মারধর করে বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পুলিশ স্বজনদের কাছে থেকে অভিযোগ পেয়ে তাদের বাড়িতে গিয়ে সুমন খলিফাকে আটক করে থানায় নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদ শেষে বুধবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে সুমন খলিফার ডোপ টেস্ট করালে তা পজেটিভ আসে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মাদক সেবন করে মা ও বোনদের মারধর করার পর অভিযোগ পেয়ে আটক করে ডোপ টেস্ট করালে তার নিয়মিত নেশার প্রমাণ নিশ্চিত হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সংক্ষিপ্ত বিচারে গাঁজা সেবন করায় ৩ মাস, মা ও বোনদের মারধর করায় আরও তিনমাস এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। সূত্র-এশিয়া পোস্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com