স্টাফ রিপোর্টার::
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামাইল গানে গানে স্মরণ করা হয় ধামাইল গানের প্রবর্তক রাধারমণ দত্তকে। রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মরমী কবির নিজ জন্মভূমি কেশবপুর গ্রামে এ প্রতিযোগিতায় শুরু হয়। সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রাধারমণ স্মৃতি সংঘের আয়োজনে প্রথম বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২০ টি ধামাইল দল অংশ নেন। প্রতিযোগিতা
বাংলাদেশ ধামাইল উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্প্রাদক নিপা সূত্রধর ও তাঁর ধামাইল দলকে পুরস্কার হিসেবে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের আয়োজক রাধারমণ স্মৃতি সংঘের উপদেষ্টা আশীষ কুমার দে, সংঘের সভাপতি লিটন দাস সাধারণ সম্পাদক সিপন দাস,জগন্নাথপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক অমিত দেব জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য সাংবাদিক গোবিন্দ দে, বাংলাদেশ ধামাইল উন্নয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুশাররফ হোসেন, সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী,কোষাধ্যক্ষ সুপ্রভা কর, নির্বাহী সদস্য জুঁই দাস,বনিতা পুরকায়স্থ, তন্নি দাস ইতি রায় উপস্থিত ছিলেন।দুপুরে ধামাইল গানের প্রতিযোগিতা পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু,পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, ইউআরসি ইনস্ট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, রাধারমণ দত্ত স্মৃতি সংঘের উপদেষ্টা আশীষ কুমার দে সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় রাধারমণ দত্তের সমাধি মন্দির সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী। তিন দিন ব্যাপী স্মরণ মহোৎসবে শুক্রবার পদাবলী কীর্তন ও শনিবার দধিভান্ড ভঙ্গন ও মহা প্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে।