1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ সৌদি আরবের রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন মানুষের হক নষ্ট করার পরিণতি বাংলাদেশি টিকটকারসহ গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসীকে 

জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘অল টাইম ক্লিন’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর বাজারের একটি রেস্তুরায় এসব কর্মসুচী পালন করা হয়।

সংগঠনের সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহিম আফ্রিদি পরিচালনায় অনুষ্ঠানে

প্রধান অতিথির বক্তব্য  থানা দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোখলেছুর রহমান।  বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, ইকড়ছই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, প্রভাষক এম শামীম আহমদ, মাওলানা জহিরুল ইসলাম জহির ও  মাওলানা ইসমাইল খান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মুবিন উদ্দিন, আলী হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আর্তসামাজিক উন্নয়নের পাশাপাশি জগন্নাথপুর পৌর শহরকে পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত শহরে পরিণত করতে ‘অল টাইম ক্লিন’এর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষ দিকে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে অতিথিদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com