1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র সুনামগঞ্জে ১০ দিনে লুট ৫ কোটি টাকার বালু ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের মুনিরা কে হোসেন  সকাল থেকেই বিদ্যুৎহীন জগন্নাথপুর সশস্ত্র বাহিনী দিবস আজ, শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গোপন গুনাহের ভয়াবহ পরিণতি ও বাঁচার উপায় ইটাখোলা নদীতে সেতু অনুমোদন হওয়ায় খুশি এলাকাবাসী, এমপি কয়ছর আহমদ কে অভিনন্দন

৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করা যেকোনো শিক্ষার্থীর জন্যই এক অনন্য অর্জন। আর সেই কঠিন সাধনায় চমক দেখিয়েছে চাঁদপুরের দুই শিশু শিক্ষার্থী। একই মাদরাসায় পড়াশোনা করে একজন মাত্র ৯ মাস ১০ দিনে এবং অপরজন ১৪ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও মাদরাসা সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

কৃতী এই দুই শিক্ষার্থী হলো মোহাম্মদ ইকরাম প্রধানীয়া ও মোহাম্মদ হোসাইন আহমদ। তারা চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে মোহাম্মদ হোসাইন আহমদের অসাধারণ সাফল্য এসেছে মাত্র ৯ মাস ১০ দিনের অধ্যবসায়ে। অন্যজনও মোহাম্মদ ইকরাম প্রধানীয়া ১৪ মাসের মধ্যে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. মোবারক করিম পাটোয়ারীর তত্ত্বাবধানে তারা এ সাফল্য অর্জন করে।

মাদরাসার পরিচালক মাওলানা আল আমিন জানান, কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠানে সঠিক পরিচর্যা, স্নেহ-মমতা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ইলম, আমল ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ে তাদের দেশ ও সমাজের জন্য যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ওলামায়ে কেরাম, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে। সূত্র-জাগোনিউজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com