1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং ইউএনও বা ডিসি’র যৌথ স্বাক্ষরে বেতনভাতা উত্তোলন করা যাবে

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৪৪৯ Time View

স্টাফ রিপোর্টার::বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদে এমপিদের থাকা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এই মর্মে নির্দেশনা জারি করেছে যে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং ইউএনও বা ডিসি’র যৌথ স্বাক্ষরে বেতনভাতা উত্তোলন করা যাবে।
আজ এক তথ্য বিবরণীর মাধ্যমে মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।
তথ্য বিবরণীতে আরো উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৬(খ) এবং ৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী কোন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি উত্তোলনে সমস্যার সৃষ্টি হলে, সে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অধ্যক্ষ/প্রধানশিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা যাবে।
সুপ্রিমকোর্টের সিদ্ধান্তের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এবং অধ্যক্ষ/প্রধানশিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা হতো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com