1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

সিলেটে ছাত্রদলের ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
  • ৮৪৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের জিন্দাবাজার এলাকায় ছাত্রদলের আচমকা ঝটিকা মিছিল বের করে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে । বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রদল নেতাকর্মীরা এ সময় ২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে। এছাড়াও তারা ৪টি ককটেলের বিস্ফোরণও ঘটিয়েছে। এসময় পুরো জিন্দাবাজার এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে টানা ৩ দিন হামলার প্রতিবাদে কাজী ম্যানশনের সামনে থেকে আচকমা একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে এসে দুইটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। এসময় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান আবে হায়াতের একটি পানিবাহী ভ্যানও রাস্তায় উল্টে দেয় ছাত্রদল নেতাকর্মীরা। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই তারা সটকে পড়ে।

ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পর কোতোয়ালি থানার এসি সাজ্জাদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় এসি সাজ্জাদ বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলামকে বলেন, ‘এরকম ঘটনা ঘটলো, আপনি কোথায় ছিলেন?’। নজরুল ‘দুপুরের খাবার খেতে গিয়েছিলেন’ বলে জানান। পরে এসি সাজ্জাদ বলেন, ‘আপনি খাওয়াতে ছিলেন নাকি কোথায় ছিলেন সেটা দেখা হবে।’

এ ব্যাপারে কথা বলতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com