1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

উপজেলা ছাত্রলীগের সন্মেলন করতে না পেরে ক্ষুব্দ জেলা ছাত্রলীগ ঘোষনা করল জগন্নাথপুর পৌর ছাত্রলীগের নতুন কমিটি

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৫৪৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সন্মেলন করতে না পেরে ক্ষুব্দ হয়ে জেলা ছাত্রলীগ ঘোষনা করেছে জগন্নাথপুর পৌর ছাত্রলীগের নতুন কমিটি। ঘোষিত কমিটিতে মো. সায়েক আহমদ কে সভাপতি ও হাছিনুর রশিদ ভূইয়া কে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির সহ-সভাপতি হলেন, আজিজুল হক সুমন, আবু হেনা, আলফাজ আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সজিব রায় দূর্জয়, ছায়াদ আহমদ ভূইয়া, সারুয়ার আহমেদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আবু সাঈদ কে। রোববার রাতে সুনামগঞ্জের একটি পত্রিকায় প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়ে সংবাদ প্রকাশ হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী রোববার রাতে এই কমিটি অনুমোদন করেন বলে জানা যায়।
জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা বেশ কিছুদিন ধরে জগন্নাথপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠনের কথা ভাবছিলাম। । উপজেলা ছাত্রলীগের সন্মেলনের দিনক্ষন ঠিক করার পরও আওয়ামীলীগ নেতাদের কারণে সন্মেলন করা যায়নি। তাই আমরা গঠনতান্ত্রিক নিয়মে পৌর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছি। অচিরেই উপজেলা ছাত্রলীগের বিষয়ে সিদ্ধান্ত নেব। এদিকে পৌর ছাত্রটিলীগের নতুন কমিটিতে স্থান পাওয়া না পাওয়া নিয়ে পৌর ছাত্রলীগের নেতাকমীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কমিটিতে থাকা একাধিক নেতা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে কমিটি প্রত্যাখান করে পদত্যাগ করার কথা জানিয়েছেন। এদিকে নতুন কমিটি ঘোষনা হলেও এখনও নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর হয়নি কোন আনন্দ মিছিল। উল্লেখ্য ২৬ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সন্মেলনের দিনক্ষন ঠিক করে সকল প্রস্তুতি শেষ হলেও শেষ মুহুতে এসে জেলা আওয়ামীলীগের নেতাদের দাওয়াত না দেয়ার অভিযোগে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সন্মেলন পন্ড হয়। এরপরই পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com