1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

জগন্নাথপুর নার্সারী স্কুলের শতভাগ সাফল্য-জিপিএ-৫ পেয়েছেন চারজন শিক্ষার্থী

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৩৯৮ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত জগন্নাথপুর নার্সারী স্কুল প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ জন ছাত্র-ছাত্রী। বাকিরা পেয়েছেন এ। গোল্ডেন- এ প্লাস প্রাপ্তরা হলেন সালেহা আক্তার মাহবুবা,পিয়াস চন্দ্র সরকার,হাসিবুল ইসলাম অনিক ও অর্পিতা ভট্টাচার্য। ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে অসংখ্যা শুকরিয়া ও শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের নিকট দোয়া কামনা করেছেন। জগন্নাথপুর নার্সারী স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ বলেন, স্কুলের শতভাগ সাফল্যে ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের সাথে আমিও খুশি। তিনি বলেন, স্কুলের লেখা-পড়ার মানোন্নয়নে শিক্ষক ও অভিবাবকদের আন্তরিকভাবে দায়িত্বশীল ভ’মিকা পালন করতে হবে। ভবিষ্যতে যাতে ফলাফল আরো ভালো হয় এ ব্যাপারে সবাইকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। এই প্রতিষ্টান যাথে শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিনত হয়। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
জগন্নাথপুর নার্সারী স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার বলেন, ছাত্র-ছাত্রীরা যে ভালো রেজাল্ট করেছে এরজন্য শিক্ষক ও অভিবাবকদের গুরুত্বপূর্ণ ভ’মিকা রয়েছে। শিক্ষক ও অভিবাবকদের সম্মিলিত প্রয়াসে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় মনোযোগী হয়ে উঠছে। এবং ভালো ফলাফল করতে পেরেছে। ভবিষ্যতে আরো বেশি সাফল্য অর্জন করতে শিক্ষক অভিবাবক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিকভাবে দায়িত্বশীল ভ’মিকা পালন করতে হবে। এই ফলাফল ভবিষ্যতে তাদের অনেক দূর নিয়ে যাবে বলে আমরা আশাবাদী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com