1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ম্যানচেষ্টারে হামলায় ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে রানী

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৪৪ Time View

আমিনুল হক ওয়েছ : যুক্তরাজ্যের ম্যানচেস্টার কনসার্টে আত্মঘাতী হামলায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। রয়াল ম্যানচেস্টার চিলড্রেনস্ হাসপাতালে বৃহস্পতিবার রাণী এই পরিদর্শন করেন।

ব্রিটিশ রাজ্যের সবচেয়ে সম্মানিত এই সদস্য কথা বলেন এমি বার্লো (১২), এভি মিলস (১৪),মিলি রবসন (১৫)-এর মতো স্কুল ছাত্রীদের সাথে।

বিরতিহীনভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি হাসপাতালের স্টাফ ও প্যারামেডিকদের ধন্যবাদ জানান। সোমবার ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী হামলায় ঘাতকসহ ২৩ জন নিহত হয়। হতাহতদের বেশিরভাগই শিশু ও তরুণ-তরুণী।
ম্যানচেস্টার হামলায় আহতদের দেখতে হাসপাতালে রাণী

আহত ৭৫ জনকে স্থানীয় আটটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ৫ জন শিশুকে ক্রিটিকাল কেয়ারে রাখা হয়েছে।

রয়াল ম্যানচেস্টার চিলড্রেনস্ হাসপাতালে চিকিৎসারত শিশুদের সাথে দেখা করেন রাণী। সেই হাসপাতালে ১৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাণী দ্বিতীয় এলিজাবেথ আহত স্কুলছাত্রীদের পাশাপাশি হাসপাতালের নার্স ও চিকিৎসকদের সাথে কথা বলেন। চিকিৎসার খোঁজ খবর নেন। ৯১ বছর বয়সী ব্রিটেনের রাণীকে কাছে পেয়ে আহত স্কুলছাত্রীদের মুখে হাসি ফুটে উঠতে দেখা যায়।
খবর ডেইলি মেইলের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com