1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার একটি ভবনে আগুন

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৩২৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আগুন লেগেছে। বাংলাদেশ সময় শনিবার দিনগত রাত পৌনে ১০টার দিকে বেথনালগ্রিনের একটি বহুতল ভবনে এই আগুন লাগে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের আগুন খানিকটা নিয়ন্ত্রণে এসেছে।

ওই এলাকায় সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন। অগ্নিকান্ডের পর থেকে ওই ভবনে থাকা বাঙালি পরিবার ও তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস খুবই দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আগুন লাগা ভবন থেকে অল্প কিছু সময়ের মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। তবে ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা, এখন পর্যন্ত তা জানা যায়নি। এখনও কারও হতাহত হওয়ার খবর না পাওয়া গেলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া একজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

বহুতল ওই ভবনটির উপরের তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

এরআগে গত ১৪ জুন রাত ১টা ১৫ মিনিটের দিকে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় নিখোঁজ অন্তত ৭৯ জনকে নিহত হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। ত্রুটিপূর্ণ একটি ফ্রিজ থেকে যে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবেই ধারণা করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com