1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

বাহুবলে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ১৯৮ Time View

নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাশর্^বর্তী বাহুবলে স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল কদ্দুছ নামে এক হতভাগা স্বামী। ঘটনাটি ঘটেছে রোববার (২৩ জুলাই) রাতে উপজেলার কসবাকরিমপুর গ্রামের আব্দুল হান্নান-এর বাড়িতে। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত আব্দুল কদ্দুছ হবিগঞ্জ সদরের পূর্ব কাটাখালী গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার কসবাকরিমপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মোছাঃ আনোয়ারা বেগমের গর্ভজাত এবং ১ম স্বামীর ঔরষজাত কন্যা ফরিদা বেগমের প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় নিহত আব্দুল কদ্দুছ-এর সাথে। স্বামীর সাথে ঝগড়া-বিবাদের জের ধরে ২ সন্তানের জননী ফরিদ ১৫ দিন আগে রাগ করে তার মা মোছাঃ আনোয়ারা বেগমের ২য় স্বামী আব্দুল হান্নানের বাড়িতে চলে আসে। খবর পেয়ে রোববার রাতে আব্দুল কদ্দুছ তার স্ত্রী আব্দুল কদ্দুছকে ঘরে ফিরিয়ে নিতে আব্দুল হান্নানের বাড়িতে আসে। কিন্তু ঘরে ফিরে যেতে রাজি না হওয়ায় রোববার রাতেই সকলের অগোচরে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্দুল কদ্দুছ। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com