1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

বৃটিশ এমপি স্টিফেন টিম-এর সাথে ব্যারিস্টার ইমনের সাক্ষাৎ

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৩৯৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন শনিবার বৃটিশ পার্লামেন্টের লেবার দলীয় সাংসদ স্টীফেন টীম এর সাথে পূর্ব লন্ডনের তার নিউহামস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় বৃটেনে ইদানিং কালে সংগঠিত হেইট ক্রাইম বিষয় নিয়ে ব্যারিস্টার ইমন বাঙালি কমিউনিটির আতঙ্ক ও উদ্বেগের কথা বৃটিশ এমপির কাছে তুলে ধরেন।
ঘটে যাওয়া ‘লন্ডন ব্রিজ নাইফ অ্যাটাক’ ও মানচেষ্টারে সংগঠিত আত্মঘাতী হামলার কথা ব্যাখ্যা করে ব্যারিষ্টার ইমন বলেন, যারা ইসলামের নামে জঙ্গি তৎপরতা চালায় এরা ইসলামের নাম ব্যবহার করে সম্পূর্ণ ভাবে ইসলাম বিরোধী কাজে করছে।
ব্যারিস্টার          ইমন বৃটিশ এমপির কাছে বাংলাদেশে জঙ্গি তৎপরতার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশকে অকার্যকর ও জঙ্গিরাষ্ট্র প্রমাণ করতে একটা গোষ্ঠী এ তৎপরতা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গি ইস্যুতে জিরো টলারেন্স ও জঙ্গি দমনে সক্ষমতার কথা উল্লেখ করে ইমন বলেন, বাংলাদেশে জঙ্গিদের নেটওয়ার্ক সরকার ভেঙ্গে দিয়েছে।
উল্লেখ্য, বৃটেনের বাঙালি মুসলমান অধ্যুষিত এলাকার একটি হচ্ছে ইষ্ট লন্ডনের নিউহাম। জঙ্গি হামলার পাল্টা অ্যাটাক হিসাবে গত কিছুদিনে এ এলাকায় বেশ কয়টি এসিড অ্যাটাকের ঘটনা ঘটেছে। লন্ডনের মাঝে নিউহাম এলাকায় সবচেয়ে বেশী এসিড অ্যাটাকের ঘটনা ঘটছে। ব্যরিস্টার ইমন এসিড অ্যাটাকের এসব ঘটনাকে দুঃক্ষজনক উল্লেখ করে বলেন, বাঙালি প্রবাসীরা আজ আতঙ্কে, উৎকণ্ঠা ও উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন। হেইট ক্রাইমের প্রধান শিকার হচ্ছেন সাধারণ নিরীহ বাঙলি ও মুসলমানরা।
ব্যারিষ্টার ইমন বাংলাদেশে এসিড নিক্ষেপ সমস্যা একসময় প্রকট আকার নিয়েছিল উল্লেখ করে বলেন, বর্তমান শেখ হাসিনার সরকারের কঠোর নীতির ফলে আজ আমরা এ সমস্যা থেকে অনেকটা মুক্ত।
ব্যারিস্টার ইমনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউহামের বর্তমান এমপি স্টিফেন টীম বলেন, তার সরকার এসব ঘটনায় উদ্বিগ্ন। ইতিমধ্যে ক্রাইম বন্ধে নানা প্রদক্ষেপ নেয়া হয়েছে। এসিড অ্যাটাকের ব্যাপারে কঠোর আইন প্রণয়নের কথা তার সরকার ভাবছে। এসিড বিক্রি ও ক্রয়ের ব্যাপারে কঠোরতা আরোপ করা হয়েছে। নিউহাম এলাকা থেকে হেইট ক্রাইম নির্মূলের ব্যাপারে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাঙালি প্রবাসীরা যাতে নির্বিঘেœ ও উৎকন্ঠাবিহীন চলা ফেরা করতে পারেন সে বিষয় নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে ব্যারিস্টার ইমনকে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com