1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদ-এর নতুন প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে আইনশৃঙ্খলা সভায় পুলিশি হয়রানির অভিযোগ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ সুপার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা জগন্নাথপুরে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ‘দুই ভাইয়ের’ একই সঙ্গে জানাজা, পাশাপাশি কবর জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

ব্যারিস্টার এম এনামুল কবির ইমন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০১৫
  • ৬৯০ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা- সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউপি পরিষদের পশ্চিম মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় দিরাই উপজেলার ভরারগাঁও দাদাভাই স্পোর্টিং ক্লাব ও দক্ষিণ সুনামগঞ্জের সানরাইজ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে উভয় দলের খেলা ২-২ গোলে শেষ হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে দিরাই উপজেলার ভরারগাঁও দাদাভাই স্পোর্টিং ৪-৩ গোলে জয় লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এসময় তিনি বলেন,ফুটবল হচ্ছে গ্রামীণ জনপথের নান্দনিক খেলা। এই খেলাকে গ্রাম বাংলার মানুষ খুব বেশী ভালোবাসে। জনপ্রিয় এই বিনোদন মানুষকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে। তাই মানুষের ভালোবাসায় ফুটবলকে বাঁচিয়ে রাখতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com