1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

রাজনীতিতে ফরমালিন ঢুকেছে :ওবায়দুল কাদের

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৫৬৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ফরমালিন ঢুকে গেছে। কিছু কিছু নেতা বেপরোয়াভাবে চলছে।
তাই এই সকল নেতাদের পরিহার করতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্যদের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে নাজনিন ফেরদৌসসহ অভিভাবক-শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রমুখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশের কিছু রাজনীতিবিদ হচ্ছেন রাজধানীর পরিবহনের মতো। গাড়িতে সিটিং লিখে চিটিং করে বেপরোয়াভাবে চলছেন। যারা সব দলেই রয়েছে। তাদের পরিহার করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতি ছুটি চেয়েছেন, ওটাও লিখিত বিষয়। আর সাংবাদিকদের কাছে বিদেশে যাওয়ার সময়ে যেটি দিয়েছেন, এটাও লিখিত বিষয়।

শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা প্রাইভেট কোচিং করিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পড়ালেখার মান নষ্ট করবেন না। পরীক্ষার্থী তৈরি নয়, সকলকে শিক্ষার্থী বানানোর চেষ্টা করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com