1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চুনারুঘাটে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বর্ধিত ফি কেন অবৈধ নয়: হাইকোর্ট

  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ৩৭৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত গাজীপুর স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বর্ধিত ফি আদায় কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।

এছাড়া গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, গর্ভনিংবডির সভাপতি-সেক্রেটারির বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানাতে বলা হয়েছে।

এদিকে শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হবিগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট ৯ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মো: জালাল উদ্দিন খান একটি রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com