1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

নাসিরের বিধ্বংসি বোলিংয়ে ১০ উইকেটে জয় সিলেট সিক্সার্সের

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৩৮৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: অধিনায়ক নাসির হোসেনের ক্যারিয়ার সেরা বোলিং নৈপুণ্যে চিটাগাং ভাইকিংসকে ১০ উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্স।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। মাত্র ১২ ওভারে চিটাগাং সবকটি উইকেট হারায় ৬৭ রানে। জবাবে ১১.১ ওভারে জয়ের লক্ষে পৌঁছায় সিলেট।

সিলেটের হয়ে ব্যাট হাতে রিজওয়ান ৩৬ ও ফ্লেচার ৩২ রানে অপরাজিত থাকেন।

এরআগে, ইনিংসের প্রথম ওভার করতে এসে টানা ৪ ওভার বোলিং করে ৩১ রান খরচায় নাসির নেন ৫ উইকেট। চিটাগংয়ের হারানো প্রথম ৬ উইকেটের ৫টিই নাসিরের। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ারসেরা বোলিং।

টুর্নামেন্টে ১০ ম্যাচে ১১ উইকেট নিলেন এ অলরাউন্ডার।

সিলেটের হয়ে নাবিল সামাদ ৩ ও শরীফুল্লাহ ২ উইকেট নেন। চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন ইরফান শুক্কুর। লুইস রিচ ১২ ও স্টেইন ভ্যান জিল করেন ১১ রান।

এজয়ের মধ্য দিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল সিলেট। সিলেট সিক্সার্সের শেষ ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচটিও যদি জিততে পারে দলটি, তা হলে শেষ চারে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে। তবে অবশ্যই তাদের জয়ের পাশাপাশি শেষ দুটি ম্যাচেই হারতে হবে রংপুর রাইডার্সকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com