1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের কাছে ৩-০ গোলে ভারতের হার

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৪১১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দুই দলই এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করে রেখেছিল। ২৪ ডিসেম্বর সাফ অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবলের শিরোপার লড়াইয়ের আগে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হলো বাংলাদেশ ও ভারত। আর এতে জয় আসে বাংলাদেশেরই।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) লালা-সবুজের মেয়েদের জয় আসে ৩-০ গোলের। ফলে রবিন লিগ পদ্ধতির চার দলের আসরে লিগ চ্যাম্পিয়ন হয়েই ফাইনালে উঠলো গোলাম রব্বানী ছোটনের দল।

পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলেছে বাংলাদেশের মেয়েরা। মাঠের ফুটবলের সব বিভাগেই ভারতের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। শারীরিক যোগ্যতা, বলের নিয়ন্ত্রণ,গতি, পারস্পরিক বোঝাপড়া—সবকিছুতেই। আগের ম্যাচে নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করা ভারতীয় প্রিয়াঙ্কা দেবিকে আজ শুধু মাঠময় দৌড়ঝাঁপ করতেই দেখা গেল। উল্টো দিকে বাংলাদেশের মেয়েরা প্রত্যেকেই ছিল স্বমহিমায় উজ্জ্বল।

শুরু থেকে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সাজেদা খাতুন চোটে পরলে মাঠে নামে আনুচিং। পাহাড়ি এই মেয়েটি মাঠে নামতেই ভোজবাজির মতো পাল্টে যায় বাংলাদেশের ফরোয়ার্ড লাইন। ৩২ মিনিটে আনুচিংয়ের গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। মনিকা চাকমার কর্নার থেকে হেডে গোলটি করে আনুচিং। বিরতিতে যাওয়ার আগেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে শামসুন্নাহার। ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নিয়েই বিরতিতে যায় গোলাম রব্বানি ছোটনের দল।

বিরতি থেকে ফিরেই ৫৪ মিনিটে মনিকার প্রায় একক প্রচেষ্টায় গোল করে স্কোরলাইন ৩-০ করেন। আনাইয়ের কাছ থেকে পাওয়া বলটি নিয়ন্ত্রণে নিয়ে বক্স ঢুকে দেখে শুনে প্লেসিং। তাঁকে দেখে মনে হলো গোল করা যেন কত সোজা।

আজকের এই জয়ে বয়সভিত্তিক মেয়েদের ফুটবলে ভারতের বিপক্ষে হ্যাটট্রিক জয় পেল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে আর ফাইনালে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com