1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ভক্তদের ধোঁকা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ৪৮১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে বিপক্ষকে ধোঁকা দেওয়াই তার কাজ। তা সে ড্রিবল হোক বা ব্যাক হিল, তার পায়ের কেরামতিতে বিপক্ষ ডিফেন্ডাররা দিশেহারা হয়ে যান। কিন্তু এবার যে কাণ্ড রোনালদো প্রকাশ্যে ভক্তদেরকেই ধোঁকা দিয়ে বসলেন।‌

স্কার্ফে মুখ ঢেকে একেবারে চুপিসারে রাতের ডিনার পার্টি থেকে বেরোলেন রোনালদো। এমনই ছদ্মবেশ ধরেছিলেন তিনি যে আপনার পাশ দিয়ে হেঁটে গেলেও বুঝতে পারবেন না। মাদ্রিদের এক রেস্তোরা থেকে বেরোনোর সময় ফটোগ্রাফারদের ধোঁকা দিতেই এমন সিদ্ধান্ত সিআরসেভেনের।

অবশ্য নিজেকে পুরোপুরি গোপন রাখতে পারেননি এই পর্তুগিজ তারকা ফুটবলারের। স্কার্ফের খোলা অংশ থেকে উঁকি দিচ্ছিল তাঁর মুখ। যা দেখে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বুঝে যান যে তিনি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

যদিও তাকে ধরা সম্ভব হয়নি। রেস্তোরা থেকে বেরিয়ে সময় নষ্ট না করে গাড়িতে উঠে বেরিয়ে যান রোনালদো। ভক্ত ও মিডিয়ার কাছ থেকে নিজেকে আড়াল করতেই স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এই ফুটবলার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com