1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে ফুটবল এসোসিয়েশনের আজকের খেলায় জয় পেয়েছে ইকড়ছই ও সৈয়দপুর ক্লাব

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৪৯৬ Time View

রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ১৪তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ এর আজকে ( রবিবার ) দুটি খেলা অনুস্টিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমী বনাম তরুন ফুটবল একাডেমী- সাতা। খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি । দ্বিতীয়ার্ধে সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমীর পক্ষে মুন্না ১ম গোল করে দলকে এগিয়ে নেন। এর পরপরই শাওন ২য় গোল করলে দলের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। খেলা শেষের দিকে পরাজিত দলের সিতু পেনাল্টি থেকে একটি গোল করলে গোলের ব্যাবধান কমে আসে। ফলে ২-১ গোলে সৈয়দ পুর ফুটবল একাডেমি জয়লাভ করে। দিনের ২য় খেলায় মুখোমুখি হয় ইকড়ছই ফুটবল একাডেমী বনাম ইসলামপুর এফ সি। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপুর্ন খেলার প্রথমার্ধের পাঁচ মিনিটের সময় ফজলের দেওয়া একমাত্র গোলে ইসলামপুর এফ সি কে পরাজিত করে। ইকড়ছই ফুটবল একাডেমির খেলোয়াড়দের নৈপুন্য ছিলো চোখে পরার মতো। খেলার পরিচালক ছিলেন বাফুফের অনুমতিত রেফরী মাহবুবুর রহমান মাহবুব, কবির আহমদ হিরা ও প্রতাব আলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com