1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

সুনামগঞ্জের সামাজিক সংগঠন ‘রানার এইড’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭০জন নারী পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
  • ৪৩৫ Time View

বিশেষ প্রতিনিধি::পড়নে ময়লা কাপড়। পা-ুর মুখে মলিন হাসি। অতিথি যখন তার হাতে নতুন রঙ্গিন শাড়ি তোলে দেন তখন চোখ ছলছল হয়ে ওঠে সুনামগঞ্জ শহরের ওয়াবদা রোডের রহিমা বেগমের। রহিমা বেগমের মতো হত দরিদ্র মুক্তিযোদ্ধা শমির উদ্দিন, কালা ময়নার মলিন মুখেও হাসি ছিল। নতুন কাপড় পেয়ে খুশি হয়েছেন ছায়াতুন বিবি, রাজিয়া বেগম, রেখা বেগম, হেলেনা বেগম, আমিরুন্নেসাসহ বিভিন্ন বয়সের ৭০জন নারী পুরুষ। বৃহষ্পতিবার সকালে শাড়ি লুঙ্গি পেয়ে খুশি হয়েছেন। তারা প্রাণভরে দোয়ার পাশাপাশি সমাজের বিত্তবানদের হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সুনামগঞ্জের সামাজিক সংগঠন ‘রানার এইড’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহৃষ্পতিবার হতদরিদ্র ৭০জন নারী পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় শহরের লঞ্চঘাটস্থ স্কাউট ভবনে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সহ সভাপতি কবি ইকবাল কাগজীর সভাপতিত্বে ও সংগঠক শামস শামীমের সঞ্চালনায় অনুষ্টিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তুরন মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, নাটাবের সভাপতি ধুর্জটি কুমার বসু, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজনসেন রায়, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক তাহের আলী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদের সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, আমেরিকা প্রবাসী কবি বাবর বখত, লন্ডন প্রবাসী সমাজসেবক মো. সফির উদ্দিন প্রমুখ।
স্বেচ্চাসেবি হিসেবে কাজ করেন সংগঠনের সদস্য রাজন মাহবুব, আশীষ কুমার, পলি রায়, মিল্লাদ আহমেদ, রোজেল আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, ঈদে রানার এইড যেসব উন্নত মানের ঈদবস্ত্র বিতরণ করেছে অন্যান্য সংগঠনের বেলায় তা দেখা যায়না। এই শুভ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তুরন মিয়া বলেন, ঈদ উপলক্ষে সংগঠনের উদ্যোগটি ভালো। হত দরিদ্র মানুষ ঈদের নতুন কাপড় পেয়ে খুবই আনন্দিত হয়েছে। সমাজের বিত্তবান মানুষকে গরিবদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com