1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই: জয়

  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ৪০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার কোনো বিদেশি পাসপোর্ট নেই।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট বিতর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সংবাদ সম্মেলনের বক্তব্য সংবলিত একটি সংবাদ শেয়ার করে এ কথা বলেন জয়।

জয় বলেন, ‘সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।’

এরআগে সোমবার সন্ধ্যায় গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী-কন্যা তাঁদের পাসপোর্ট যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমর্পণ করেছেন। সেখান থেকে ওই পাসপোর্ট লন্ডনে বাংলাদেশের দূতাবাসে পাঠানো হয়েছে। পাসপোর্টগুলো এখন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেখানে রক্ষিত আছে।

জয় আরও বলেন, ‘বিএনপি সম্পূর্ণরূপে একটি অসৎ দলে পরিণত হয়েছে। তাদের কোনো কথাই আর বিশ্বাসযোগ্য না। এই সংবাদে আপনারা দেখতে পাবেন তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্টগুলোর কপি যা লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার লন্ডনে প্রবাসীদের এক অনুষ্ঠানে শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন। তিনি পাসপোর্ট জমা দিয়েছেন। এ বক্তব্যের পর সোমবার তারেক রহমান প্রতিমন্ত্রী শাহরিয়ারকে আইনি নোটিশ পাঠান। ওই নোটিশে প্রতিমন্ত্রীর বক্তব্য মিথ্যা, বানোয়াট বলে উল্লেখ করেন। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে শাহরিয়ার আলম জাতির কাছে বা তার কাছে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

নোটিশের ঘটনা প্রকাশের পর সোমবার বিকেলে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে শাহরিয়ার আলম বলেছেন, নোটিশ দেওয়ার কথা শুনে তিনি খুশি হয়েছেন। বিএনপির যে আইন-আদালতের প্রতি শ্রদ্ধা ও আস্থা আছে, সেটা জেনে ভালো লেগেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুকের ভেরিফায়েড পেজে তারেক রহমানের পক্ষ থেকে প্রেরিত চিঠি ও তার পাসপোর্টের কপিও শেয়ার করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com