1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বার্নলী শাখা গঠন উপলক্ষ্যে যুক্তরাজ্যে আলোচনা সভা

  • Update Time : বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৩৯৪ Time View

আমিনুল হক ওয়েছ, যুক্তরাজ্য থেকে :: বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বার্নলী শাখা গঠন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বার্নলীস্হ ঊষা রেষ্টুরেন্টে ইব্রাহীম আলীর সভাপতিত্বে এবং জাকির হোসেন ও শাহাদত হোসেন আলীর যৌথপরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রয়েল আহমদ ।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নর্থ ওয়েষ্ট শাখার সভাপতি মাঈনুল আমীন বুলবুল, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ছুরাবুর রহমান,
প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রূহুল আমীন রুহেল,বিশেষ বক্তা ছিলেন নির্বাহী সভাপতি শায়কুল ইসলাম , সহ সভাপতি আবু তাহের , যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বেলাল ও সাংগঠনিক সম্পাদক ধলা মিয়া ।
স্হানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন শিব্বীর আহমদ শুভ, মাহমুদ মিয়া , নাজির মিয়া ,হোসেন আহমদ, জাকির হোসেন , আবু সালেহ সিতাজ , রয়েল আহমদ ,জাহেদ মিয়া , আব্দুল কুদ্দুস,
শেখ মোহাম্মদ দরছ প্রমুখ ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ইব্রাহীম আলীকে সভাপতি, নাজির মিয়াকে নির্বাহী সভাপতি, জাকির হোসেনকে সাধারণ সম্পাদক , মখলিস মিয়াকে কোষাধ্যক্ষ এবং রয়েল আহমদকে সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব প্রদান করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বার্নলী শাখা গঠন করা হয় ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com