1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির ৩১ জনকে অব্যাহতি

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
  • ১২০০ Time View

নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩১ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আমিনুল হক মঙ্গলবার তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ারসহ ৩১ জনের ‍বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণ করার মতো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় তাদের মামলার দায় হতে অব্যাহতির প্রদানের জন্য গত ১৯ মে প্রার্থনা করেন তাদের আইনজীবীরা।
অব্যাহতিপ্রাপ্তরা ৩১ জনের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির ‍রিজভী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু ও ছাত্রদল নেতা মৃত নুরুজ্জামান জনিসহ
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির সামনে ২০ দলের ডাকা হরতাল-অবরোধ চলাকালে বিএনপি ও জামায়াত শিবিরের অজ্ঞাতনামা ১৫/২০ জন ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ২০১৫ সালের ১৯ জানুয়ারি রমনা থানার পুলিশ পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম মামলাটি দায়ের করেন।
২০১৫ সালের ১৯ মে ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস ঢাকা মহানগর হাকিম আদালত অভিযোগপত্র দাখিল করেন। এদিকে, এ মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেলসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com