1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

সিলেটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অঙ্গ সংগঠনের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ১

  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৪২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট নগরীতে স্বেচ্ছাসেবক দল-যুবদল-ছাত্রদলের সম্মিলিত বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করা হয়।

আটক মওদুদুল হক মওদুদ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। তাকে নাশকতা ও পুলিশের উপর হামলার অভিযোগে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া।

পূর্বঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে নগরীর বন্দরবাজার এলাকার দলীয় চেয়ারপারসনের মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সিলেট স্বেচ্ছাসেবক দল-যুবদল-ছাত্রদল।

মিছিলটি বন্দরবাজারের মধুবন মার্কেট এলাকায় এসে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের লাঠিচার্জে গোলাপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সামাদুর রহমান অপু সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জানান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, অনুমতি ছাড়া বের করা এ মিছিল থেকে নাশকতার শঙ্কায় বাধা দেয় পুলিশ। এ সময় মিছিলকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ালে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের বাধা দেয়ার বিষয়টি নেক্কারজনক। আমরা এ হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com