1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

খন্দকার মুক্তাদির কারাগারে

  • Update Time : শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৩৯৮ Time View

কামরুল ইসলাম মাহি, সিলেট:: সিলেটের জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভা থেকে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটকের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার  দুপুরে সিলেট কোতোয়ালি থানার দায়েরকৃত নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ২০মিনিটে মহানগর পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে ভিড় করেন এবং খন্দকার মুক্তাদিরের মুক্তি দাবি করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল হতে পুলিশের উপর হামলার অভিযোগে এ মামলা করে পুলিশ। কোতোয়ালি থানার মামলা নং-১৭। এতে সন্দেহভাজন আসামী হিসেবে খন্দকার মুক্তাদিরকে গ্রেপ্তার দেখানো হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আটক খন্দকার মুক্তাদিরসহ ৪ জনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে গত বুধবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পরে রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার তাকে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com