1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি রফিকুল ইসলামের মতবিনিময়সভা

  • Update Time : সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৩০২ Time View

গত ৪ নভেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় সিলেট শহরের একটি অভিজাত হোটেলে জগন্নাথপুর উপজেলা বিএনপির দায়িত্বরত নেতাদের সাথে সুনামগঞ্জ-৩ আসনের ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম খসরু এক মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ। সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তুতি, পাটলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপন আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি নেতা সোহেল আহমদ, জেলা যুবদল সহ-সভাপতি আবুল হাশেম ডালিম, সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ ইসহাক আহমদ, পাটলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল বক্স, উপজেলা ছাত্রদল নেতা জুনেদ আহমদ, গালিব হাসান প্রমুখ।
মো: রফিকুল ইসলাম খসরু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই জালিম সরকার অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। আগামীতে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য জিয়ার সৈনিকদেরকে মাঠে নামার আহবান জানান এবং যদি আমাদের প্রাণের সংগঠন বিএনপি নির্বাচনে যায় তবে নির্বাচনে আমি ২০ দলীয় জোটের প্রার্থী হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব। আপনাদের সকলের সাহায্য-সহযোগিতা কামনা করি।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com