1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

একাদশ সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ৯ নভেম্বর

  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ৩৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ নভেম্বর (শুক্রবার) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিতরণ ও জমা নেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১২টি ইসলামি দলের নেতাদের সংলাপের পর দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আগামী ৯ নভেম্বর থেকে ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।

সংলাপ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বৈঠকে প্রত্যেক দল নিজ নিজ কথা এবং কিছু দাবি উপস্থাপন করেছে। সংলাপে ইসলামি ১২টি দলের ৫২ জন প্রতিনিধি অংশ নেন।

এদিকে, আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে- এবার দলের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়ে ফরম বিক্রির জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com