1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে ইউ-কে আ.লীগের প্রতিবাদ সভা

  • Update Time : বুধবার, ৭ নভেম্বর, ২০১৮
  • ৩৬৫ Time View

 

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসত্য, মিথ্যা ও দেশ বিরোধী বক্তব্যের নিন্দা জানিয়ে লন্ডনে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয ামী লীগ।
৫ নভেম্বর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের বাইরে পলাতক সাজাপ্রাপ্ত আসামী সভা, সমাবেশ করে মিথ্যা, বানোয়াট বক্তব্য রাখছে। কোন সভ্য সমাজে রাজনৈতিক দলের দায়িত্বে থাকা কারও কাছ থেকে এমন ভাষা এবং এমন অসম্মানজনক বাক্য শব্দ কেউ আশা করে না। আলতাব আলী পার্কের সমাবেশ থেকে এ ধরণের রুচিহীন বক্তব্য বন্ধের আহবান জানানো হয় তারেক রহমানের প্রতি। প্রতিবাদ সমাবেশ থেকে এও বলা হয় তারেকের এরকম বক্তব্য বন্ধ না হলে জনগণকে সাথে নিয়ে এর কঠোর জবাব দেয়া হবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শামসুদ্দিন আহমদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, তারেক রহমান মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত ও ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দন্ডিত লন্ডনে পলাতক আসামী। একজন সাজাপ্রাপ্ত আসামী কিভাবে এমন কথা বলেন। তারেক রহমানের জানা উচিত কার সম্পর্কে কিভাবে কথা বলতে হয়। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বন্ধ করার আহবান জানান তারা।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, সম্প্রতি যুক্তরাজ্য যুবদলের সভায় তারেক রহমান রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অসত্য মিথ্যা বানোয়াট কথা বলেছেন। তারেকের বক্তব্য ক্রিমিনাল অফেন্স। আমরা আইনিভাবে এর মোকাবেলা করবো এবং একইসাথে ব্রিটিশ সরকারের মন্ত্রী, এমপিদের কাছে তার এমন আচরণের বিরুদ্ধে নালিশ করবো। সারা ব্রিটেনের প্রবাসী বাঙালিদের নিয়ে এমন ঘৃন্য অপতৎপরতার বিরুদ্ধে তারা সোচ্চার হবেন বলেও জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল আলী, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সাজজাদ মিয়া ও আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com