1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

তফসিল ঘোষণা হলে রোডমার্চ ও আন্দোলনের সিন্ধান্ত

  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ৪২৫ Time View
জগন্নাথপুর২৪ ডেস্ক::
নির্বাচনের তফসিল ঘোষণার পর জনসভা, রোডমার্চ, পদযাত্রার পর ঘেরাও অবরোধসহ বিভিন্ন কঠোর কর্মসূচির পরিকল্পনা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ ব্যর্থ হওয়ার পটভূমিতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আন্দোলনের পথে হাঁটার ঘোষণা দিয়েছে।
তারা চাচ্ছেন-ধাপে ধাপে আন্দোলনের গতি বাড়াতে। গত রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফ্রন্টের নেতারা বেশ কয়েকটি বৈঠক করেন। বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণার তারিখ রয়েছে, তফসিল ঘোষণা হলে আমরা আমাদের রোড মার্চের সিদ্ধান্ত নেব। রাজশাহীতে জনসভা যথাসময়ে হবে।  মির্জা ফখরুল বলেন, আজ তফসিল ঘোষণা ও যেসব জেলার উপর দিয়ে  রোডমার্চ যাবে সেখানকার নেতাকর্মীদের মামলা, গ্রেফতার হওয়ার বিষয়গুলোর কারণেই মূলত আজকের রোডমার্চ স্থগিত করেছি।   তিনি বলেন, দু দফা সংলাপে মূল বিষয়গুলোতে কোনো ফলাফল পাইনি, আবারও আলোচনার কথা বলেছি। দেখা যাক কী হয়? এদিকে গতকাল সংলাপ শেষে বিকালে ড.কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের নেতারা আন্দোলনের যাওয়া ঘোষণা দেন। আজ সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিল ঘোষণার পর ফ্রন্টের নেতারা রাজপথে সক্রিয়তা বাড়াবেন। ফলে গ্রেফতার-মামলা-হয়রানি কম হবে।
সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com