1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

আ.লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে বুধবার মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাতকার

  • Update Time : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ৩৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। এর আগে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবির বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পেছানোর ব্যাপারে দাবি থাকলে তা নির্বাচন কমিশন (ইসি)’র এখতিয়ার। নির্বাচন কমিশন যদি সময় বাড়াতে চান সেখানে আওয়ামী লীগের আপত্তি থাকবে না।

জোটের আসন ভাগাভাগির বিষয়ে কাদের বলেন, নৌকা প্রতীকে ১৪ দল এবং লাঙ্গল প্রতীকে জাপা নির্বাচন করবে। নৌকা প্রতীক ১৪ দলের মধ্যে সীমিত থাকবে।

ডা. বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সম্পর্কে তিনি বলেন, আমাদের সঙ্গে যুক্তফ্রন্ট নির্বাচনে আসতে পারে। যুক্তফ্রন্টের সঙ্গে আমাদের এলায়েন্স হতে পারে। এ ব্যাপারে আলোচনা চলছে।

তবে নিজেদের মনোনয়ন দেব। আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব। মনোনয়নের প্রত্যাহারপত্র আগে থেকেই প্রস্তুত থাকবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি হতে পারে। আমরা বসে নেই। ভেতরে ভেতরে বৈঠক হচ্ছে।

নির্বাচনের সময় বাড়ানোর কোন দাবি আওয়ামী লীগ করেনি উল্লেখ করে তিনি বলেন, মনোনয়ন নিয়ে কিছু কথা হয়েছে। জোট ও শরিকদেরও বলে দেয়া হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে জিততে পারে এমন গ্রহণযোগ্যদের মনোনয়ন দেয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্য প্রার্থীদেরও মনোনয়ন দেয়া হবে না।

তিনি বলেন, নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি’র প্রার্থীদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তাদের দুর্বল মনে করলে চলবে না। জিততে পারেন ও গ্রহণযোগ্য প্রার্থীদের বিষয়ে অনেকগুলো সার্ভে করা হয়েছে।

যুক্তফ্রন্ট আওয়ামী লীগের জোটের সঙ্গে যুক্ত হতে পারে এবং মহাজোটের কলেবরও বাড়তে পারে বলে জানান ওবায়দুল কাদের।

সুত্র-কালের কণ্ঠ

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com