1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নির্বাচন পেছানোর দাবিতে কাল ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট

  • Update Time : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ৩৮২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি নিয়ে আগামীকাল বুধবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনে যাবে ঐক্যফ্রন্ট। এতে নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, নির্বাচন পেছানোর বিষয়ে সিইসি বরাবর চিঠি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ঐক্যফ্রন্টের এক প্রতিনিধি দল নির্বাচনের তফসিলসহ সামগ্রিক বিষয়ে আলোচনার জন্য আগামীকাল দুপরে ইসি ভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ড. কামাল হোসেনের নেতৃত্বে মির্জা ফখরুল সহ যারা ইসিতে যাবেন তারা হলেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি ও ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, গণফোরামের নির্বাহী সভাপতি এম. সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান, এস এম আকরাম ও জেএসডির সাধারণ সম্পাদক আবুদল মালেক রতন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com