1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে পিতা-পুত্রের মনোনয়ন জমা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৩৮৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম দাখিল করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও জাপার সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং তার ছেলে অ্যাড. নাজমুল হুদা হিমেল।
বুধবার বিকালে সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থী হতে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ’র নিকট অ্যাডভোকেট আব্দুল মজিদ’র পক্ষে সরকারি মনোনয়ন ফরম জমা দিয়েছেন অ্যাড. শাহ আলম সহ নেতাকর্মীরা।
একই সময় সুনামগঞ্জ ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাডভোকেট আব্দুল মজিদ এর ছেলে অ্যাড. নাজমুল হুদা হিমেল।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা নুরুল মিয়া, রঙ্গারচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমান, দোয়ারাবাজার জাপা সহসভাপতি শরিয়ত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সহ দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com