1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

জাপা’র ৩ নেতা স্বতন্ত্র হয়ে বাছাইয়ে টিকলেন, থাকলেন আ.লীগের মতিউরও

  • Update Time : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৪১৬ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ- ৪ (সদর উত্তর- বিশ্বম্ভরপুর) আসনে যাচাই-বাছাই পর্বে আওয়ামী লীগ-জাপা’র নেতৃত্বাধীন জোটের ৫ প্রার্থী থাকলেন। এঁদের মধ্যে জাতীয় পার্টির তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে যাচাই-বাছাইয়ে টিকলেন। আওয়ামী লীগের জেলা সভাপতি মতিউর রহমানও বাছাইয়ে টিকলেন।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি কেউ পাননি। জাপা’র মনোনয়নের চিঠি পেয়ে মহাজোটের প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্।
এছাড়াও যাচাই-বাছাইয়ে টিকলেন মনোনয়ন দাখিলকারী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিলকারী সাবেক সংসদ সদস্য জেলা জাপার সাবেক সভাপতি মো. আবদুল মজিদ, প্রয়াত মেজর অব. ইকবাল হোসেন চৌধুরী’র ছেলে ইনান ইসমাম হোসেন চৌধুরী ও যুক্তরাজ্য জাপা নেতা মোহাম্মদ কামরুজ্জামান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com