1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

নির্বাচনে অংশ নিতে পারছেন না রুহুল আমিন হাওলাদার

  • Update Time : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ফলে প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকছে।
এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারছেন না।
আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রুহুল আমিনের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে মনোনয়পত্র জমা দিয়েছিলেন। তবে ঋণখেলাপি হওয়ায় গত ২ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com