1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

নির্বাচন সুষ্ঠ না হলে ভয়াবহ পরিনাম হবে:ড.কামাল

  • Update Time : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৪০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারলে ভয়াবহ পরিণতি হবে। পুলিশ রাস্তায় রাস্তায় হয়রানি করছে। বিনা কারণে গ্রেফতার করছে। কোনো নির্বাচনের আগে এমন অবস্থা দেখিনি।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৭০তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৪৭তম বিজয় বার্ষিকী উপলক্ষে ‘মানবাধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন (বিএইচআরএফ)।
এমন শাসন আগে দেখেননি মন্তব্য করে ড. কামাল বলেন, এটিকে কেউ সুশাসন বললে বলব, মিথ্যা বলছেন। কেউ যদি বলেন দেশে সুশাসন আছে তাহলে বলব, আপনি মিথ্যুক।
ড. কামাল বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। আর তা না করে যদি নির্বাচনকে আঘাত দেওয়া হয় ভয়াবহ পরিণতি হবে। এটা সবাইকে মনে রাখতে হবে।
তিনি বলেন, যদি মনে করা হয় মানবাধিকার সংবিধানে লেখা আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি বলবো, চিন্তার অবশ্যই কারণ আছে। এই যে রাস্তায় পুলিশ ধরছে, আমি অবাক হচ্ছি এরা কোন আইনে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। এভাবে ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা পুলিশের নাই।
বিএইচআরএফের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহসহ আরও অনেকে।
সুত্র সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com