1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  • Update Time : শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৬৯ Time View

পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই আসনে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও গলাচিপা মহিলা কলেজের সহযোগী আধ্যাপক মেহেদী মাসুদ বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় মামলাটি দায়ের করেন।
গলাচিপা থানার ওসি আক্তার মোর্শেদ বলেন, এ মামলায় গোলাম মাওলা রনিসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
রনি ছাড়া অপর আসামিরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও শাহ আলম সানু।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ১৫ ডিসেম্বর দুপুরে গলাচিপা টিএন্ডটি সড়কে গোলাম মাওলা রনি’র স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর সাজানো হামলার ঘটনা ঘটানো হয় এবং তা আইন-শৃঙ্খলার অবনতি করে নিরাপত্তা বিঘ্নিত করে। এই ঘটনা নিয়ে গোলাম মাওলা রনির সঙ্গে জেলা বিএনপি নেতাদের মোবাইলে কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনা জনমনে ভীতির সৃষ্টি করেছে যা আসন্ন নির্বাচনে বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com