1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগরাছড়িতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গোলাগুলি:নিহত -২

  • Update Time : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সকালে হামলার পর দুপুরে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে পুজগাং নিচের বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে স্থানীয় লোগান বাজারের চা দোকানি চিক্য চাকমা (৩২) ইউপিডিএফ কর্মী হিসেবে পরিচিত। আর সোহেল রানা (৩০) ওই এলাকায় শ্রমিকের কাজে ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের দোহাজারী এলাকায়।

পানছড়ি থানার ওসি নূরুল আলম বলেন, সিংহ মার্কা স্বতন্ত্র পার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী কার্যালয়ে সকালে হামলার খবর আসে। এর কিছুক্ষণ পর উত্তেজনা ছড়িয়ে পড়লে গোলাগুলিতে দুইজন মারা যান।

ঘটনার পর পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে ওসি জানান।

ইউপিডিএফের প্রচার সম্পাদক নিরন চাকমার অভিযোগ করে বলেন, তাদের সংগঠন থেকে বেরিয়ে গিয়ে ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ নামে আলাদা সংগঠন যারা খুলেছে তারাই নতুন চাকমার নির্বাচনী কার্যালয়ে হামলা করে।

ঘটনাস্থলে থাকা স্থানীয় এক সাংবাদিক জানান, নতুন চাকমার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে দুটি লাশ পড়ে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com