1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে, সিদ্ধান্ত বৃহস্পতিবার

  • Update Time : বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৪৬৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার (০৩ডিসেম্বর)। বৃহস্পতিবারই দলের নবনির্বাচিত সাংসদেরা শপথ নেবেন। এরপর দলের সংসদীয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে তারা মহাজোটের সঙ্গেও আলোচনা করবে।

বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকের পর দলের মহাসচিব মসিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সকাল ১০টায় বৈঠক শুরু হয়। তিন ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে। এতে দলের কো–চেয়ারম্যান জি এম কাদের, কাজী ফিরোজ রশীদ, ফয়সল চিশতী, আবু হোসেন বাবলা, মেজর জেনারেল (অব.) মাসুদ উদ্দিন, সালমা ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। গত সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে অবশ্য দেখা যায়নি।

সংসদে বিরোধী দল হতে গেলে ১০ শতাংশ আসন (৩৮টি) থাকতে হয়, সেখানে জাতীয় পার্টির আছে ২২টি আসন।

এ বিষয়ে এবং মন্ত্রিত্বের ব্যাপারে জাতীয় পার্টির অবস্থান কী হবে—সাংবাদিকেরা জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘এই জাতীয় সংসদ নির্বাচনে আসনসংখ্যার দিক দিকে আওয়ামী লীগের পরই আমাদের অবস্থান। আমরা মহাজোটে ছিলাম, এখনো আছি। ভবিষ্যৎ বুঝে দেখা হবে।’

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ জনের সংসদ সদস্য হিসেবে শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। অবশ্য জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ীরা শপথ নিচ্ছেন না বলে গুঞ্জন রয়েছে।

একই সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, জাতীয় পার্টির ভূমিকা কী হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সরকার নাকি বিরোধী দলে থাকবে এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আলাপ-আলোচনা করে চূড়ান্ত করা হবে।

কাদের বলেন, ”নির্বাচনে মহাজোট গঠন করেই আমরা নির্বাচন করেছি, শরীকদের নির্বাচনী ইস্তেহার আমাদের অঙ্গীকার, সবকিছু মিলেমিশে জনগণের সামনে হাজির হয়েছিলাম।”
সুত্র- আমার বাংলা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com