1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নাজমুল হুদা কারাগারে

  • Update Time : রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯
  • ৩৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঘুষ গ্রহণ সংক্রান্ত একটি মামলায় দণ্ডিত সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় আদালতের বিচারক এইচ এম রুহুল ইমরান জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
‘খবরের অন্তরালে’ নামের একটি সাপ্তাহিক পত্রিকার নাম করে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার মামলায় নাজমুল হুদাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। ২০১৭ সালে তার সাজার মেয়াদ কমিয়ে চার বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।
২০১৮ সালের ১৯ নভেম্বর হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন সুপ্রিমকোর্ট। সেখানে ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
দুই বারের মন্ত্রী নাজমুল হুদা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পরে বিএনপি থেকে বেরিয়ে তিনি প্রথমে বিএনএফ গঠন করেন। ওই দলও না টিকলে তিনি গঠন করেন তৃণমূল বিএনপি।
একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দেন নাজমুল হুদা। কিন্তু জোট থেকে নমিনেশন না পেয়ে ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান তিনি।
সুত্র সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com