1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

তারেকের সঙ্গে আলোচনার পরই সিটি নির্বাচনের সিদ্ধান্ত: মির্জা ফখরুল

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৪৩২ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি।মির্জা ফখরুল বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল হয়েছে শুনেছি। সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, চেয়ারপারসন উপদেষ্টা আবদুল লতিফ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।এসব পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩০ জানুয়ারি। মনোনয়ন বাছাই ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।এরই মধ্যে এসব নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনায়ন ফরম বিক্রি শুরু হয়েছে। বুধবার থেকে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বুধবার এ ফরম বিক্রি শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com