1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

প্রশ্নফাঁস করা সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

  • Update Time : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবার কোনোভাবে প্রশ্নফাঁস করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা যে সকল নির্দেশনা দিয়েছিলাম তার সবকটি অনুসরণ করা হয়েছে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নবাক্স খোলা হয়েছে। সারাদেশে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মোড়ানো প্রশ্নপত্র পাঠানো হয়েছে। দেশের সকল স্থানে সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে। এ পর্যন্ত কোথাও প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি। আজ সকাল ১০টায় চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হলে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ডা. দীপু মনি সাংবাদিকদের বলেন, প্রশ্নফাঁস বা তার গুজব ছড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়তেই হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশ্নফাঁস হলে কাউকে ছাড় দেয়া হবে না। এমন ন্যাক্কারজনক কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে কেউ রেহাই পাবে না।
প্রশ্নফাঁসের গুজবকারী কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যারা ফেসবুকসহ ইন্টারনেটের মাধ্যমে গুজব ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখা হয়েছে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করবে। তাই সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল অভিভাবক ও শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন শিক্ষামন্ত্রী।
সুত্র মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com