1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ভূয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে রাজনগরে গ্রেফতার ১

  • Update Time : রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভূয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহের অভিযোগে মৌলভীবাজারের রাজনগরে পংকজ দেব (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।

রোববার ভোরে উপজেলার পূর্ব কদমহাটা বাজারের আব্দুল কাইয়ুম ম্যানশন মার্কেটের সামনে থেকে তাকে আটক করার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া, র‌্যাব-৯) মো. মনিরুজ্জামান।

রোববার সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৯। আটক পংকজ দেব মৌলভীবাজারের নিধিরমহল এলাকার প্রদীপ দেবের পুত্র।

র‍্যাব জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল উপজেলার পূর্ব কদমহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে পংকজ দেবকে আটক করা হয়।

র‍্যাব আরো জানায়, পংকজ দেব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘Dk Bai’ ও ‘Rahul dk’ একাউন্টের মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে আসছিলো। ‘SSC Question Out dk’ গ্রুপের মাধ্যমে সে এসএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলেও জানায় র‍্যাব।

তাকে আটকের সময় র‍্যাব উক্ত কাজে ব্যবহৃত স্মাটফোন, সিমকার্ড ও মেমোরি কার্ড জব্দ করে। পরে উদ্ধারকৃত আলামত ও আটককৃত পংকজকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে র‍্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com