1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:

ফিলিপাইনের জালে দশ গোল বাংলাদেশের

  • Update Time : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। মিয়ানমারের অনুষ্ঠিত এই আসরে ফিপিলপাইনের জালে দশ গোল দিয়েছে মারিয়া-তহুরারা। ফিলিপাইনের বিপক্ষে বিশাল এই জয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ চূড়ান্ত পর্বের পথে কিছুটা হলেও এগিয়ে গেল বাংলাদেশ দল। চার দলের গ্রুপে চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই, রানার্সআপ হলেও পাওয়া যাবে চূড়ান্ত পর্বের টিকিট, চলতি বছর সেপ্টেম্বরে যা অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে।

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের দ্বিতীয় ধাপে এত ভালোর শুরুর আশা করেনি হয়তো বাংলাদেশও। মাঠে নামার আগে বাংলাদেশের জন্য বড় এক ধাঁধার নাম ছিল ফিলিপাইন। কারণ এর আগে ফিলিপাইনের সঙ্গে কোনো পর্যায়েই খেলার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের মেয়েদের । অচেনা এই প্রতিপক্ষকে নিয়েই আজ খেলেছেন তহুরা খাতুন, মারিয়া মান্দারা। প্রথমার্ধে ছয় গোলের পর দ্বিতীয়ার্ধে আরও চার গোল! সব মিলিয়ে ফিলিপাইনের বিপক্ষে ১০-০ গোলের বিশাল এই জয়ে ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com