1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জে বিএনপির সভায় ছিলেন না আসপিয়া

  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৫১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সংগঠনের জেলা কমিটির সদস্য ফজলুল হক আছপিয়া শুক্রবার বিকালে জেলা বিএনপির সভায় উপস্থিত ছিলেন না। তিনি জানিয়েছেন, শুক্রবার বিএনপি’র জেলা কমিটির সভায় তিনি দাওয়াত পাননি। তাঁকে কেউ মুঠোফোনে কিংবা নোটিশ দিয়েও জানায়নি। জেলা বিএনপির সভার বিষয়ে তিনি কিছুই জানেন না।
জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন এ প্রসঙ্গে বলেছেন,‘আমি জনাব ফজলুল হক আছপিয়ার সঙ্গে মুঠোফোনে কথা বলেছি, দাওয়াত দিয়েছি। পরে সভার কথা জানিয়ে মুঠোফোনে ম্যাসেজ দিয়েছি। তাঁর ছেলে জেলা কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হককেও মুঠোফোনে ম্যাসেজ পাঠানো হয়েছে।’ তিনি জানান, এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য নজির হোসেনকে তিনি দাওয়াত দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com