1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

হবিগঞ্জে স্কুল ছাত্রীকে মারধরের ঘটনায় সেই বখাটে গ্র্রেফতার

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫১৩ Time View

হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জে রাস্তায় এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধরকারী কিশোর রুহুল আমিনকে (১৫) আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে জেলার সদর উপজেলার রীচি গ্রাম থেকে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নাজিম উদ্দিন এ তথ্য জানান।
হবিগঞ্জ শহরে প্রকাশ্যে এক স্কুলছাত্রীকে মারধর করার ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা কয়েকজন ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি ছেলে এক ছাত্রীর বাহুতে হাত দিয়ে তার পথ রোধ করে দাঁড়ায়। এর পর ছেলেটি মেয়েকে গালাগাল করতে করতে তার গালে বেশ কয়েকটি চড় মারে। ভিডিওচিত্রের শেষের দিকে দেখা যায়, ছেলেটি মেয়েটিকে মারধরের হুমকি দিতে দিতে চলে যাচ্ছে।
লাঞ্চিত হওয়া ছাত্রী ও তার পরিবারের সদস্যরা জানান, গত ২৬ আগস্ট বিকেল সোয়া ৪টার দিকে শহরের হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই ছাত্রী রাজনগর এতিমখানা রোডস্থ বাসায় যাওয়ার সময় একই এলাকার রুহুল আমিন নাকে এক যুবক এ ঘটনা ঘটায়। ভিডিও চিত্রটি ধারণ করে রুহুল আমিনের এক বন্ধু। রুহুল আমিন হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com