1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মাদকসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জগন্নাথপুরে ৬০০ মসজিদে বৃক্ষের চারা বিতরণ করলেন এমপি কয়ছর এম আহমদ গানের তালে তালে বৈঠার ঝিলিক: জগন্নাথপুরে নৌকা বাইচ রূপ নিল জনসমুদ্রে

সৌদি আরব থেকে দু’দিনে ফিরলেন ২৫০ কর্মী

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৬৯৬ Time View

আজও সৌদি আরব থেকে ফিরেছেন ১২০ জন বাংলাদেশি কর্মী। শুক্রবার রাতেও সৌদি এয়ারলাইন্সে ১২০ জন বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন। এর আগের দিন বৃহস্পতিবার রাতে ফিরেছিলেন আরও ১৩০ জন।

দেশে ফেরত আসা বাংলাদেশি কর্মীদের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খাবরসহ জরুরি সহায়তা প্রদান করেছে। সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের অভিযোগ, সৌদি আরবে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। সেই অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ কর্মীরাও।

শুক্রবার রাতে ফেরত আসা ঢাকার দোহার উপজেলার আনোয়ার হোসেন জানান, সৌদি আরবে একটি দোকানে তিনি কাজ করতেন। আকামার মেয়াদ ছিল আরও ১১ মাস। কিন্তু দোকান থেকে ধরে তাকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

ফেরত আসা কর্মীদের অনেকে অভিযোগ করেন, তারা কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে, সে সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নেননি।

সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com